বৃহস্পতিবার দিনব্যাপী এই প্রশিক্ষণে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং, কোভিড-১৯ এর ওপরে এআই বেইজড্ রিসার্স এবং কম্পিউটার ভিশন ও আইওটি সেন্সর বেইজড অ্যাক্টিভিটি রিকগনিশন (হেল্থ কেয়ার এবং অন্যান্য অ্যাপ্লিকেশন) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে সংযুক্ত হবেন জাপানের ওসাকা ইউনিভার্সিটি’র সহযোগী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মো. আতিকুর রহমান আহাদ, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. এম সোহেল রহমান এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল হুদা।সকাল ১০টা থেকে পুরো অনুষ্ঠানটি স্টার্টআপ বাংলাদেশ অফিসিয়াল ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে। সিলেট বিভাগের ৬০ জনের অধিক প্রশিক্ষণার্থী অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এতে অংশ নেবেন।

0 Comments